• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

ভাঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অটোস্ট্যান্ড স্থানান্তর

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : / ৮০ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

ফরিদপুরের ভাঙ্গা বাজারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ভাঙ্গা বাজারের থানা রোড, কাঠপট্টি, ঈদগাহ মোড় ও মালিগ্রাম বাজার এলাকায় রাস্তার দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা অর্ধশতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
দীর্ঘদিনের যানজট নিরসনের লক্ষ্যে মালিগ্রাম বাজার এলাকায় সড়কের ওপর থাকা অটোস্ট্যান্ড অন্যত্র স্থানান্তর করা হয়েছে। একই সঙ্গে অবৈধ দখলকারীরা যেন ভবিষ্যতে পুনরায় বসতে না পারে, সে জন্য তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। মুচলেকা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
উচ্ছেদ অভিযানে ভাঙ্গা থানা, হাইওয়ে থানা, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি, পৌরসভা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের জনগণ সহযোগিতা করেন।
ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম বলেন,
“ভাঙ্গা উপজেলায় কোনো অবৈধ স্থাপনা থাকতে দেওয়া হবে না। কোনো অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, উচ্ছেদ অভিযানকে টেকসই করতে প্রশাসনের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে এবং অবৈধ দখলের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। পর্যায়ক্রমে ভাঙ্গা বাজার ও সড়কের পাশে গড়ে ওঠা অন্যান্য অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে।


আরো সংবাদ পড়ুন...