• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
চলতি অর্থবছরের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে: শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রী ওঠানামার সুযোগ চান যাত্রীরা ভিউয়ের নেশায় জীবন ঝুঁকিতে: সাপ নিয়ে বিপজ্জনক কনটেন্ট বন্ধ হোক পরিবেশ রক্ষায় কমলগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ স্বামীর সম্পত্তি অধিকার চান শ্রীমঙ্গলের রহিমা শ্রীমঙ্গলের অভিজাত লন্ডন রেস্টুরেন্টে দক্ষ ম্যানেজার নিয়োগ সিলেটে বিআরটিসির নতুন টিকিট কাউন্টার উদ্বোধন, ১৮ রুটে বাস সার্ভিস কমলগঞ্জে বন্যাকবলিত ৬৫০ পরিবারের পাশে সিএনআরএস, নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ ৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস ৮ বছর ধরে চাঁদা দেওয়ার পর এক কিস্তি বন্ধ, ফল ধরার আগমুহূর্তে ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করলেন জাইমা ও জুবাইদা রহমান

রিপোটার : / ২১৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার:
রাজধানীর ভাষানটেক এলাকায় জামিয়া কুরআনীয়া আরাবিয়া মাদ্রাসার এতিমখানার শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এ ইফতার মাহফিলে অংশ নিয়ে তাঁরা এতিম শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে আন্তরিক সময় কাটান। ইফতার পূর্বে এতিমদের কল্যাণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় জুবাইদা রহমান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। তিনি এতিম শিক্ষার্থীদের শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।
জাইমা রহমান শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ অতিথিদের আগমনে কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এমন উদ্যোগ এতিম শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও প্রেরণা জোগায়।


আরো সংবাদ পড়ুন...