• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

শ্রীমঙ্গলে আদর্শ যুব সংঘের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোটার : / ৪৩৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ মার্চ, ২০২৬

মোঃ ইমরান হোসেন, শ্রীমঙ্গল :
শ্রীমঙ্গল আদর্শ যুব সংঘ-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটি ২০১৮ সাল থেকে “শিক্ষা, শান্তি, ঐক্য” মূলনীতিকে ধারণ করে অরাজনৈতিক ও মুক্ত সামাজিক সংগঠন হিসেবে শ্রীমঙ্গলে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। এলাকার আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, দরিদ্র অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা প্রদানসহ নানা মানবিক উদ্যোগ নিয়মিতভাবে বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি মহান বিজয় দিবস, স্বাধীনতা দিবস এবং প্রতিবছরের ইফতার মাহফিলসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি ধারাবাহিকভাবে পালন করে আসছে সংগঠনটি।
আজকের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব জাহাঙ্গীর হোসেন হিমু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবির হোসেন সরকার, রাজা মিয়া, আমজাদ হোসেন, রেজুওয়ান মিয়া, শেখ শাহিন আলম, ইয়াকুব চৌধুরী ও ডা. নুরুল হক চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, এমন অরাজনৈতিক সামাজিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং তরুণদের সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও সংগঠনটি যেন শিক্ষা ও মানবসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করতে পারে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।


আরো সংবাদ পড়ুন...