• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রী ওঠানামার সুযোগ চান যাত্রীরা ভিউয়ের নেশায় জীবন ঝুঁকিতে: সাপ নিয়ে বিপজ্জনক কনটেন্ট বন্ধ হোক পরিবেশ রক্ষায় কমলগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ স্বামীর সম্পত্তি অধিকার চান শ্রীমঙ্গলের রহিমা শ্রীমঙ্গলের অভিজাত লন্ডন রেস্টুরেন্টে দক্ষ ম্যানেজার নিয়োগ সিলেটে বিআরটিসির নতুন টিকিট কাউন্টার উদ্বোধন, ১৮ রুটে বাস সার্ভিস কমলগঞ্জে বন্যাকবলিত ৬৫০ পরিবারের পাশে সিএনআরএস, নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ ৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস ৮ বছর ধরে চাঁদা দেওয়ার পর এক কিস্তি বন্ধ, ফল ধরার আগমুহূর্তে ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে শ্রীমঙ্গলে মাদকবিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

লাউয়াছড়া বনে যান্ত্রিক ত্রুটি: দুই ঘণ্টা ধরে দাঁড়িয়ে কালনী এক্সপ্রেস

রিপোটার : / ৩৫২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৭ মার্চ, ২০২৬

মোঃ আহাদ মিয়া, কমলগঞ্জ : ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর ট্রেন কালনী এক্সপ্রেস মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনের মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় ধরে আটকা পড়ে আছে।
শনিবার (৭ মার্চ) রাত প্রায় ৯টার দিকে ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ছেড়ে কমলগঞ্জের দিকে যাওয়ার পথে লাউয়াছড়া বনের মধ্যে হঠাৎ যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। এতে ট্রেনটি বনের মধ্যেই থেমে যায় এবং যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভানুগাছ  রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গৌড় প্রসাদ দাস পলাশ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন কালনী এক্সপ্রেস যান্ত্রিক ত্রুটির কারণে লাউয়াছড়া বনের মধ্যে রাত ৯টা থেকে আটকে রয়েছে। সর্বশেষ রাত সাড়ে ১০টা পর্যন্ত যোগাযোগ করে তিনি জানান, ট্রেনটি ভানুগাছ স্টেশনে পৌঁছানোর কোনো খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, সিলেট-আখাউড়া রেলপথের লাউয়াছড়া বনাঞ্চলে এর আগেও একাধিকবার ট্রেনের যান্ত্রিক ত্রুটি, ইঞ্জিন বিকল এবং দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে প্রায়ই ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।


আরো সংবাদ পড়ুন...