• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে বিএনপির তিন শতাধিক মোটরসাইকেলের বিক্ষোভ ফেঞ্চুগঞ্জে শিক্ষকের বাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার, গাজীপুর বনে অবমুক্ত শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল, চতুর্থবার সম্পাদক মিছির আলী শ্রীমঙ্গলে ছেলেকে অপহরণ মামলায় ফাঁসানোর অভিযোগে বাবার সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রচারণায় এগিয়ে মোহাম্মদ আলী শ্রীমঙ্গলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাচাংয়ে রাত জেগে ফসল পাহারা দিচ্ছেন কৃষক, বন্য শুকর ও বানরের তাণ্ডবে দিশেহারা কমলগঞ্জের চাষিরা শ্রীমঙ্গলে কর্মকাণ্ড নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ ও নৈরাজ্যর প্রতিবাদে ছাত্রদলের মিছিল। শ্রীমঙ্গলে রিসোর্টে অবস্থান শেষে বের হওয়ার পথে হাসিবের ওপর হামলা ছয় বছর পর স্ত্রী হত্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক অনুজ কান্তি দাশ

ভেজাল চায়ের বিরুদ্ধে অভিযান: শ্রীমঙ্গলে ২ টনের অধিক চা পাতা জব্দ ও ধ্বংস ৫০ হাজার টাকা জরিমানা

রিপোটার : / ১৭১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

মোঃ আহাদ মিয়া, শ্রীমঙ্গল : 
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ভেজাল চায়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই টনের বেশি ভেজাল চা পাতা উদ্ধার করে ধ্বংস করেছে প্রশাসন ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
মঙ্গলবার (১০ মার্চ) শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খান ইউনিয়নের সিক্কা গ্রামে আব্দুল করিম (৫৫) নামের এক ব্যক্তির বসতবাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাড়ির ভেতর থেকে দুই টনের অধিক ভেজাল চা পাতা উদ্ধার করা হয়। পরে সেগুলো ঘটনাস্থলেই নষ্ট করা হয়।
অভিযান পরিচালনায় র‌্যাব-৯ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে র‌্যাব-৯ শ্রীমঙ্গলের এএসপি মো. আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ভেজাল চা পাতা তৈরির একটি স্থানে অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল চা পাতা উদ্ধার করা হয় এবং সেগুলো ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, পর্যটন নগরী শ্রীমঙ্গলে কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল চা পাতা তৈরি করে বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছিল। এ ধরনের ভেজাল চায়ের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।
শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন জানান, অভিযানে অবৈধভাবে তৈরি দুই টনের বেশি ভেজাল চা পাতা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা ভেজাল চায়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।


আরো সংবাদ পড়ুন...