• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

তরমুজ ক্ষেত নষ্ট: ছাগল নিয়ে থানায় হাজির কৃষক

রিপোটার : / ৫৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১১ মার্চ, ২০২৬

নিউজ ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ায় তরমুজ ক্ষেত নষ্ট হওয়ায় একটি ছাগল নিয়ে থানায় হাজির হয়েছেন আলাউদ্দিন (৩৫) নামের এক কৃষক।
রোববার (৮ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আলাউদ্দিন তার প্রতিবেশী রফিক হাওলাদারের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (৭ মার্চ) আলাউদ্দিন তার তরমুজ ক্ষেতে গিয়ে দেখেন প্রতিবেশী রফিক হাওলাদারের বেশ কয়েকটি গরু, ছাগল ও ভেড়া ক্ষেতে ঢুকে শতাধিক তরমুজ গাছ খেয়ে ফেলেছে। এ সময় তিনি একটি ছাগল আটক করে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং বিষয়টি রফিক হাওলাদারকে জানান।
তবে দুই দিন অতিবাহিত হলেও রফিক হাওলাদার ছাগলটি নিতে না আসায় আলাউদ্দিন ছাগলটি নিয়ে থানায় হাজির হয়ে অভিযোগ করেন।
ভুক্তভোগী কৃষক অভিযোগে আরও উল্লেখ করেন, গত তিন মাস ধরে রফিক হাওলাদারের গরু, ছাগল ও ভেড়া তার ৩০ শতাংশ জমির তরমুজ ক্ষেত নষ্ট করে আসছে। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি একাধিকবার রফিক হাওলাদারকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি।
এ বিষয়ে অভিযুক্ত রফিক হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। আওয়ামী লীগের সময় আলাউদ্দিন আমার একটি মহিষ চুরি করে খেয়েছে। এখন আমার ছাগল চুরি করে থানায় গিয়ে মিথ্যা নাটক সাজাচ্ছে।


আরো সংবাদ পড়ুন...