• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
দীর্ঘ বিরতির পর আবারও ভিটামিন-এ ক্যাম্পেইন: শ্রীমঙ্গল-কমলগঞ্জে ৬৭ হাজারের বেশি শিশুকে খাওয়ানো হচ্ছে ক্যাপসুল শ্রীমঙ্গলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত। পর্যটন শিল্পের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশ ফুলের চারা রোপণ শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত কমলগঞ্জ সীমান্তে বিএসএফের ‘পুশ-ইন’ অভিযোগ: ৬ নারী ও এক শিশুকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিলেন স্থানীয়রা কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান শ্রীমঙ্গলে নিষিদ্ধ চায়না জালে আবারও অজগর আটকা, ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশকর্মীদের শাহজালাল রাঃ মাজারের দানবাক্সে সিলগালা, স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের কড়া পদক্ষেপ শ্রীমঙ্গলের কালিঘাট ইউনিয়ন কমপ্লেক্সে থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে ডাঃজোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেহেদী, গায়ে নতুন পোশাক, ঈদের আনন্দ ছড়ালেন এমপি মুজিব

রিপোটার : / ১৮৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

মোঃ আহাদ মিয়া, : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিজ বাসভবনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছেন। একইসঙ্গে শিশুদের অংশগ্রহণে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী মেহেদী উৎসব। শুক্রবার (২০ মার্চ) সকালে কমলগঞ্জ উপজেলার খুশালপুর গ্রামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিশুদের শুধু নতুন পোশাকই উপহার দেওয়া হয়নি, বরং এমপির পরিবারের নারীরা স্নেহভরে নিজ হাতে শিশুদের হাতে মেহেদী পরিয়ে দেন। এতে করে পুরো আয়োজনটি হয়ে ওঠে আনন্দঘন ও স্মরণীয়। পরে অনুষ্ঠানটি এক সুধী সমাবেশে রূপ নেয়।
শিশুদের এই আনন্দঘন আয়োজনে সংহতি জানাতে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ এবং কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সংসদ সদস্য হাজী মুজিব বলেন, সমাজের অবহেলিত শিশুদের মুখে হাসি ফোটানোই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। আগামীতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখা হবে।


আরো সংবাদ পড়ুন...