• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সরকারি কর্মকর্তার প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ, সালিশের সিদ্ধান্তও মানছেন না অভিযুক্তরা কমলগঞ্জে বিয়ের আয়োজন করেও আসেনি বরপক্ষ, যৌতুকের অভিযোগ, সাংবাদিকদের পেশাগত ও আইনগত সুরক্ষায় কাজ করছে সরকার: প্রধান তথ্য অফিসার শ্রীমঙ্গলে বিএনপির তিন শতাধিক মোটরসাইকেলের বিক্ষোভ ফেঞ্চুগঞ্জে শিক্ষকের বাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার, গাজীপুর বনে অবমুক্ত শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল, চতুর্থবার সম্পাদক মিছির আলী শ্রীমঙ্গলে ছেলেকে অপহরণ মামলায় ফাঁসানোর অভিযোগে বাবার সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রচারণায় এগিয়ে মোহাম্মদ আলী শ্রীমঙ্গলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাচাংয়ে রাত জেগে ফসল পাহারা দিচ্ছেন কৃষক, বন্য শুকর ও বানরের তাণ্ডবে দিশেহারা কমলগঞ্জের চাষিরা

ঈদুল ফিতরে লাউয়াছড়ায় পর্যটকের উপচে পড়া ভিড়

রিপোটার : / ৩৩৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

​সাজু মাচিয়াং, লাউয়াছড়া :
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে প্রকৃতির সান্নিধ্য পেতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের দিন সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো পর্যটকের পদচারণায় মুখর হয়ে ওঠে এই জাতীয় উদ্যানটি।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রধান প্রবেশ পথ

​ঈদের আনন্দ ভাগাভাগি করতে যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে পরিবার-পরিজন নিয়ে পর্যটকরা ভিড় করছেন লাউয়াছড়ার সবুজ অরণ্যে। বনের ভেতর দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি পথ আর উঁচু-নিচু টিলার মাঝে সময় কাটাতে পেরে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। বিশেষ করে শিশু ও তরুণ-তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
​সরেজমিনে আজ সকাল থেকে বিকাল পর্যন্ত দেখা গেছে, উদ্যানের মূল ফটক থেকে শুরু করে বনের ভেতরের ট্রেইলগুলোতে পর্যটকদের দীর্ঘ সারি।
​
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ ও ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ জনক দেববর্মা জানান, “ঈদের ছুটিতে পর্যটকের সংখ্যা কয়েকগুণ বেড়ে গেছে। বনের পরিবেশ রক্ষা এবং পর্যটকদের নিরবচ্ছিন্ন সেবা দিতে বনকর্মী ও সিপিজি সদস্যরা সার্বক্ষণিক কাজ করছেন। লাউয়াছড়ায় পর্যটকদের এই ব্যাপক উপস্থিতিতে চাঙা হয়ে উঠেছে স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসাগুলো। আশেপাশের রিসোর্ট, হোটেল এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা ভালো বিক্রির আশা করছেন। লাউয়াছড়ার পাশাপাশি কমলগঞ্জের মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ এবং চা বাগানগুলোতেও পর্যটকদের ঢল নেমেছে।

শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে পর্যটকদের উপচে পড়া ভিড়

বন বিভাগ ও লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির পক্ষ থেকে পর্যটকদের প্লাস্টিক বর্জন এবং বনের নিরবতা বজায় রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।


আরো সংবাদ পড়ুন...