• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
চলতি অর্থবছরের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে: শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রী ওঠানামার সুযোগ চান যাত্রীরা ভিউয়ের নেশায় জীবন ঝুঁকিতে: সাপ নিয়ে বিপজ্জনক কনটেন্ট বন্ধ হোক পরিবেশ রক্ষায় কমলগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ স্বামীর সম্পত্তি অধিকার চান শ্রীমঙ্গলের রহিমা শ্রীমঙ্গলের অভিজাত লন্ডন রেস্টুরেন্টে দক্ষ ম্যানেজার নিয়োগ সিলেটে বিআরটিসির নতুন টিকিট কাউন্টার উদ্বোধন, ১৮ রুটে বাস সার্ভিস কমলগঞ্জে বন্যাকবলিত ৬৫০ পরিবারের পাশে সিএনআরএস, নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ ৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস ৮ বছর ধরে চাঁদা দেওয়ার পর এক কিস্তি বন্ধ, ফল ধরার আগমুহূর্তে ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা: শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রিপোটার : / ১২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

রুবেল আহমদ,

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা বাণিজ্যের সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বেলা ১২টার দিকে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে কলেজ রোডে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে শ্রীমঙ্গল প্রেসক্লাব।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই ডনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, কাওছার ইকবাল, সৈয়দ আমিরুজ্জামান, সহ-সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, কার্যকরী সদস্য আবুজার বাবলা, মামুন আহমেদ, নয়া দিগন্ত প্রতিনিধি এম এ রকিব, ইত্তেফাক প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, দিনকাল প্রতিনিধি রুবেল আহমেদ এবং ভোরের ডাক প্রতিনিধি আমজাদ হোসেন বাচ্চু।
এছাড়া বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও সংহতি জানিয়ে বক্তব্য দেন মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গলের সভাপতি আমজাদ হোসেন রনি, ইসলামী ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক মাহমুদুল হাসান নাঈম, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান চৌধুরী এবং টিআইবি’র অ্যাকটিভ সিটিজেনস গ্রুপের যুগ্ম আহ্বায়ক মসুদ হোসেন।
বক্তারা অভিযোগ করেন, শ্রীমঙ্গল পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য আলতাফুর রহমান নাজমুল হাসান দীর্ঘদিন ধরে প্রতারণা, জালিয়াতি ও বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত। তার অপকর্মের বিরুদ্ধে কেউ কথা বললেই তিনি মামলা দিয়ে হয়রানি করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালান।
তারা আরও বলেন, গত বছরের ২৪ অক্টোবর সাংবাদিক এহসানুল হক (এহসান বিন মুজাহির) আলতাফুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশ করেন। এর ছয় মাস পর পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মৌলভীবাজার আদালতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে।
বক্তারা দাবি করেন, শুধু সাংবাদিকই নন সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মীসহ অনেকেই তার মামলার শিকার হয়েছেন। বিষয়টি নিয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তায় তারা বিস্ময় প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকরা সংবিধান স্বীকৃতভাবে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করেন। মামলা দিয়ে তাদের দমিয়ে রাখা যাবে না।
মানববন্ধন থেকে অবিলম্বে সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং আলতাফুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন সাংবাদিক নেতারা।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা অংশ নেন।


আরো সংবাদ পড়ুন...