• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রী ওঠানামার সুযোগ চান যাত্রীরা ভিউয়ের নেশায় জীবন ঝুঁকিতে: সাপ নিয়ে বিপজ্জনক কনটেন্ট বন্ধ হোক পরিবেশ রক্ষায় কমলগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ স্বামীর সম্পত্তি অধিকার চান শ্রীমঙ্গলের রহিমা শ্রীমঙ্গলের অভিজাত লন্ডন রেস্টুরেন্টে দক্ষ ম্যানেজার নিয়োগ সিলেটে বিআরটিসির নতুন টিকিট কাউন্টার উদ্বোধন, ১৮ রুটে বাস সার্ভিস কমলগঞ্জে বন্যাকবলিত ৬৫০ পরিবারের পাশে সিএনআরএস, নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ ৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস ৮ বছর ধরে চাঁদা দেওয়ার পর এক কিস্তি বন্ধ, ফল ধরার আগমুহূর্তে ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে শ্রীমঙ্গলে মাদকবিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

না ফেরার দেশে বাউল মদিনা: নিঃশব্দ বিদায়ে হারাল এক নিরহংকার শিল্পী

রিপোটার : / ২১৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মোঃ আহাদ মিয়া, বুধবার  দিবাগত রাতে নিঃশব্দে না ফেরার দেশে পাড়ি জমালেন প্রান্তিক জীবনের সুরসাধক, বাউল মদিনা। এই পৃথিবীর সকল মায়া ত্যাগ করে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে পিছনে রেখে গেলেন তার বাঁশির সুর আর এক বুক অপূর্ণতার গল্প। কিশোর বয়সে দাদার হাত ধরে শুরু হয়েছিল তার সংগীতযাত্রা। বাঁশির সুর আর হৃদয়ছোঁয়া গানের টানে তিনি ছুটে বেড়িয়েছেন গ্রাম থেকে গ্রামে। মানুষের মুখে হাসি ফোটানোই ছিল তার জীবনের সাধনা, আর সুরের ভিক্ষায় মিটিয়েছেন নিজের আত্মার ক্ষুধা। কিন্তু জীবনের নির্মম বাস্তবতা কখনো তাকে আপন করে নেয়নি। শৈশব থেকেই দারিদ্র্য ছিল তার নিত্যসঙ্গী। সংসার করেছেন, বয়স বেড়েছে তবুও ভাগ্যের চাকা আর ঘোরেনি। নিজের গানে তিনি তুলে ধরতেন অভাব-অনটনের কষ্ট, নিঃস্ব জীবনের গল্প। মানুষ তার গান ভালোবেসেছে, কিন্তু মানুষটিকে নয় এমন এক বেদনাই যেন তাকে সারাজীবন তাড়া করে ফিরেছে।
এক গ্রাম থেকে আরেক গ্রাম দারিদ্র্যের তাড়নায় ছিল তার জীবনভ্রমণ। তিন কন্যা ও এক পুত্রের জনক ছিলেন তিনি। কিন্তু জীবনের এক পর্যায়ে ছেলেটিও ছেড়ে যায় তাকে। স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে অবহেলা আর সংগ্রামের মধ্যেই কাটিয়েছেন জীবনের প্রতিটি মুহূর্ত।জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে গেছেন এই নিরহংকার শিল্পী নিঃশব্দে, অগোচরে। তারই গাওয়া কথাগুলো আজ যেন বাস্তবতার নির্মম প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায়
“কামাই করলে খাওরা আছে  সঙ্গে যাওরা নাই,
আজ সত্যিই তিনি একাই চলে গেলেন
এই পৃথিবী ছেড়ে, কেউ সঙ্গে গেল না
রয়ে গেল শুধু তার সুর,
আর অবহেলায় ভরা এক জীবনের গল্প

 


আরো সংবাদ পড়ুন...