• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
চলতি অর্থবছরের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে: শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রী ওঠানামার সুযোগ চান যাত্রীরা ভিউয়ের নেশায় জীবন ঝুঁকিতে: সাপ নিয়ে বিপজ্জনক কনটেন্ট বন্ধ হোক পরিবেশ রক্ষায় কমলগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ স্বামীর সম্পত্তি অধিকার চান শ্রীমঙ্গলের রহিমা শ্রীমঙ্গলের অভিজাত লন্ডন রেস্টুরেন্টে দক্ষ ম্যানেজার নিয়োগ সিলেটে বিআরটিসির নতুন টিকিট কাউন্টার উদ্বোধন, ১৮ রুটে বাস সার্ভিস কমলগঞ্জে বন্যাকবলিত ৬৫০ পরিবারের পাশে সিএনআরএস, নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ ৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস ৮ বছর ধরে চাঁদা দেওয়ার পর এক কিস্তি বন্ধ, ফল ধরার আগমুহূর্তে ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত শ্রীমঙ্গল-কমলগঞ্জ, তিন দিন ধরে বিদ্যুৎহীন অধিকাংশ এলাকা

রিপোটার : / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

  1. মোঃ আহাদ মিয়া, কমলগঞ্জ, শ্রীমঙ্গল :মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। প্রবল ঝড়ে গাছ উপড়ে পড়ে বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়।
বিশেষ করে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে গাছ পড়ে প্রায় ৮ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সোমবার রাত থেকে শুরু হওয়া ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়ে এবং অনেক সড়ক অচল হয়ে যায়।
এদিকে, গত শনিবার থেকে টানা ঝড়ের কারণে বিদ্যুৎ ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে যায়, খুঁটি উপড়ে পড়ে এবং বহু ঘরবাড়ির টিনের ছাউনি উড়ে যায়।
গত কয়েকদিন ধরে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে মোবাইল নেটওয়ার্কেও বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা আংশিকভাবে বন্ধ হয়ে পড়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) পর্যন্ত উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। তবে বিদ্যুৎ বিভাগের কর্মীরা ছেঁড়া তার মেরামত ও ভাঙা খুঁটি পুনঃস্থাপনের কাজ চালিয়ে যাচ্ছেন।
এদিকে, সড়কে পড়ে থাকা গাছ অপসারণে কাজ করছে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ইউনিট। এ বিষয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের লিডার লিটন মোহাম্মদ আক্তার হোসেন জানান, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়ক থেকে ৮টি গাছ, শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৩টি এবং ইউসুফপুর এলাকা থেকে ৪টি গাছ অপসারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়া বনের ভেতর দিয়ে যাওয়া শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে গাছ পড়ে প্রায় ৩ ঘণ্টারও বেশি সময় যান চলাচল বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্থানীয়দের সহযোগিতায় সড়ক থেকে গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হয়।


আরো সংবাদ পড়ুন...