• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে পেশাদার ছিন*তাইকারী গ্রেফ*তার, মালামাল উদ্ধার

রিপোটার : / ১৪৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

রুবেল আহমদ, শ্রীমঙ্গল : মৌলভীবাজারের উপজেলায় অভিযান চালিয়ে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে । এ সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাননীয় রেঞ্জ ডিআইজি সিলেট ও পুলিশ সুপার মৌলভীবাজার জেলার নির্দেশনায় চুরি, ছিনতাই প্রতিরোধ ও মাদক উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

গত ৩ মে ২০২৬ তারিখে শ্রীমঙ্গল থানার রুপসপুর এলাকায় মোটরসাইকেলযোগে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পরপরই এসআই মোঃ মহিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মাঠে নামে। পরে বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করা হয়।

দীর্ঘ যাচাই-বাছাই শেষে পুলিশ সিলেট শহরের এলাকার একটি নির্জন বাসায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের মূল হোতা খলেদ আহমেদ (৩৪) কে গ্রেফতার করে। তিনি উপজেলার গৌরাবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। গত ১৮ মে ২০২৬ তারিখ ভোর রাত সাড়ে ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, আসামির হেফাজত থেকে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট, নগদ টাকা, মোবাইল ফোন, পার্স ও ব্যাগ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, ওই ব্যক্তি সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত এবং তার একাধিক সহযোগী রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শ্রীমঙ্গল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এলাকায় ছিনতাই প্রতিরোধে পুলিশের কার্যক্রম চলমান থাকবে।


আরো সংবাদ পড়ুন...