• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার শ্রীমঙ্গলে গাড়ির ধাক্কায় বিপন্ন মুখপোড়া হনুমানের মৃত্যু

কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগানে গন্ধগোকুলের হামলায় আহত নারী, পরে পিটিয়ে হত্যা

রিপোটার : / ২১১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগানে হঠাৎ একটি গন্ধগোকুলের আক্রমণে লক্ষী রানী দাস (৪৫) নামে এক নারী আহত হয়েছেন। পরে আতঙ্কিত স্থানীয় লোকজন প্রাণীটিকে পিটিয়ে হত্যা করে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ি চা বাগানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল প্রায় ৩টার দিকে হঠাৎ একটি গন্ধগোকুল লক্ষী রানী দাসের ঘরে ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই প্রাণীটি তার পায়ে কামড় দেয়। তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে এলে গন্ধগোকুলটি আরও কয়েকজনের ওপর হামলার চেষ্টা করে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে আত্মরক্ষার্থে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে প্রাণীটিকে আঘাত করলে ঘটনাস্থলেই সেটির মৃত্যু হয়।
কমলগঞ্জ সদর ইউনিয়নের সদস্য (মেম্বার) মো. মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, হঠাৎ করেই প্রাণীটি ঘরের ভেতরে ঢুকে এক নারীকে কামড় দেয়। পরে অন্যদের ওপরও আক্রমণের চেষ্টা করলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে সেটিকে পিটিয়ে মেরে ফেলে।”
আহত লক্ষী রানী দাসকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সাজেদুল কবির জানান, গন্ধগোকুলের কামড়ে আহত ওই নারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ বিষয়ে মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, “বিষয়টি আমাদের আগে জানানো হয়নি। এখন ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”


আরো সংবাদ পড়ুন...