• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

হাইল হাওরে নিষিদ্ধ চায়না জালে আটকা অজগর, অভিযানের দাবি পরিবেশকর্মীদের

রিপোটার : / ৭৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২৬

মোঃ আহাদ মিয়া, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে নিষিদ্ধ চায়না জাল দিয়ে মাছ শিকারের সময় একটি বিশাল অজগর সাপ আটকা পড়ার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে শ্রীমঙ্গল বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হাইল হাওরের একটি জলাশয়ে কিছু ব্যক্তি নিষিদ্ধ চায়না জাল ব্যবহার করে মাছ শিকার করছিলেন। এ সময় জালে একটি অজগর সাপ আটকা পড়ে। বিষয়টি জানাজানি হলে শ্রীমঙ্গল বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় স্থানীয় পরিবেশকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, হাইল হাওরসহ আশপাশের বিভিন্ন জলাশয়ে দীর্ঘদিন ধরে অবাধে নিষিদ্ধ চায়না জাল ব্যবহার করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও অভিযান না থাকায় এ প্রবণতা দিন দিন বাড়ছে।
পরিবেশকর্মীদের মতে, চায়না জাল অত্যন্ত ক্ষতিকর। এ ধরনের জালে ছোট-বড় সব ধরনের মাছ, মাছের পোনা এবং বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে আটকা পড়ে। ফলে মাছের স্বাভাবিক বংশবিস্তার ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্যও মারাত্মক হুমকির মুখে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিবেশকর্মী বলেন, “অজগরটি যেহেতু হাইল হাওর এলাকাতেই ছিল, তাই উদ্ধার করার পর পাশের কোনো নিরাপদ স্থানে অবমুক্ত করা হলে সেটিই বেশি উপযুক্ত হতো। কারণ হাইল হাওরের জলাশয় ও আশপাশের পরিবেশই সাপটির স্বাভাবিক আবাসস্থল।
পরিবেশবাদীরা বলছেন, হাইল হাওরের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নিষিদ্ধ চায়না জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা জরুরি। পাশাপাশি স্থানীয় জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগ নিশ্চিত করা গেলে হাওরের মাছ ও বন্যপ্রাণী সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।


আরো সংবাদ পড়ুন...