• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রী ওঠানামার সুযোগ চান যাত্রীরা ভিউয়ের নেশায় জীবন ঝুঁকিতে: সাপ নিয়ে বিপজ্জনক কনটেন্ট বন্ধ হোক পরিবেশ রক্ষায় কমলগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ স্বামীর সম্পত্তি অধিকার চান শ্রীমঙ্গলের রহিমা শ্রীমঙ্গলের অভিজাত লন্ডন রেস্টুরেন্টে দক্ষ ম্যানেজার নিয়োগ সিলেটে বিআরটিসির নতুন টিকিট কাউন্টার উদ্বোধন, ১৮ রুটে বাস সার্ভিস কমলগঞ্জে বন্যাকবলিত ৬৫০ পরিবারের পাশে সিএনআরএস, নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ ৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস ৮ বছর ধরে চাঁদা দেওয়ার পর এক কিস্তি বন্ধ, ফল ধরার আগমুহূর্তে ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে শ্রীমঙ্গলে মাদকবিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান

রিপোটার : / ১৪৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হীড বাংলাদেশ-এর উদ্যোগে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় উচ্চশিক্ষা বৃত্তি প্রদান এবং ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪ ও জিপিএ-৫ প্রাপ্ত ৭৫ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুর ১২টায় হীড বাংলাদেশ কমলগঞ্জ প্রজেক্ট সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে মৌলভীবাজার অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক সুব্রত কাম্পুর সভাপতিত্বে এবং কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. নুরুজ্জামান গাজীর সঞ্চালনায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। তিনি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, হীড বাংলাদেশের সিলেট বিভাগের প্রকল্প পরিচালক ফ্রান্সিস হাজং, লিয়াজোঁ কর্মকর্তা ও ব্যবস্থাপক কেপিএম নুরুল আলম সিদ্দিকী, সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আল আমিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন এবং এসআই মাহবুব।

অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন সাবেক প্রধান শিক্ষক রনেন্দ্র দেব ও প্রভাবতী সিনহা। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন তন্নি বৈদ্য তমা ও রাফসান আহমেদ রাকিব।

এ সময় এসএসসি পরীক্ষায় জিপিএ-৪ ও ৫ প্রাপ্ত ৫১ জন এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪ ও ৫ প্রাপ্ত ২৪ জনসহ মোট ৭৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩ লাখ ১১ হাজার টাকা এককালীন উপবৃত্তি ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমকে স্বীকৃতি দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আরও এগিয়ে গিয়ে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।


আরো সংবাদ পড়ুন...