• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

শ্রীমঙ্গলে মাদকবিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

রিপোটার : / ২৬১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
0-4064x3048-0-0-{}-0-12#bokehtype:0#;ts:88251451377000;appts:1784353946938;qlty:1;;illum:2 scene:25 humanIn:3;

শ্রীমঙ্গলে মাদকবিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের গাজীপুর এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সমাজকল্যাণ সংস্থার আয়োজন

শনিবার (১৮ জুলাই) সকালে গাজীপুর সমাজকল্যাণ সংস্থার আয়োজনে গাজীপুর হেলাল মিয়ার দোকানের সামনে এই সভা অনুষ্ঠিত হয়।

মাদকবিরোধী সভায় উপস্থিত ছিলেন,শ্রীমঙ্গল উপজেলার নাগরিক পরিষদের উপদেষ্টা মো. মোচ্ছাব্বির আল মাসুদ, টিম ডায়নমিকের সভাপতি মোঃশাহিন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা মাদকদ্রব্যের ভয়াবহতা এবং এর বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মাদকের বিস্তার রোধে এলাকার তরুণ ও অভিভাবকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভার শেষ পর্যায়ে এক চমকপ্রদ ও ইতিবাচক দৃশ্যের অবতারণা হয়। এলাকার চিহ্নিত দুই মাদক কারবারি জনসম্মুখে নিজেদের ভুল স্বীকার করেন। তাঁরা উপস্থিত এলাকাবাসীর সামনে মাদক ব্যবসা ও সেবন থেকে চিরতরে বিরত থাকার অঙ্গীকার করেন। সেই সঙ্গে ভবিষ্যতে সমাজের গঠনমূলক ও কল্যাণকর কাজে নিজেদের সম্পৃক্ত রাখার প্রতিশ্রুতি দেন।

স্থানীয়রা তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সমাজের মূলধারায় ফিরে আসার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। আয়োজক সংস্থা ও সচেতন এলাকাবাসী এই ধরনের উদ্যোগ মাদকমুক্ত সমাজ গড়ার পথে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন।


আরো সংবাদ পড়ুন...