• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলের অভিজাত লন্ডন রেস্টুরেন্টে দক্ষ ম্যানেজার নিয়োগ সিলেটে বিআরটিসির নতুন টিকিট কাউন্টার উদ্বোধন, ১৮ রুটে বাস সার্ভিস কমলগঞ্জে বন্যাকবলিত ৬৫০ পরিবারের পাশে সিএনআরএস, নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ ৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস ৮ বছর ধরে চাঁদা দেওয়ার পর এক কিস্তি বন্ধ, ফল ধরার আগমুহূর্তে ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে শ্রীমঙ্গলে মাদকবিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা কমলগঞ্জে যাত্রী ছাউনিতে রাখা সিএনজি অটোরিকশা চুরি, সামাজিক মাধ্যমে সন্দেহভাজনের ছবি ভাইরাল না ফেরার দেশে শ্রীমঙ্গল বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের কর্ণধার সিতেশ রঞ্জন দেব শ্রীমঙ্গলে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনাসভা অনুষ্ঠিত।

কমলগঞ্জে বন্যাকবলিত ৬৫০ পরিবারের পাশে সিএনআরএস, নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ

রিপোটার : / ২৩৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৫০টি পরিবারের মাঝে সমন্বিত জরুরি মানবিক সহায়তা প্রদান করেছে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)। স্টার্ট ফান্ড বাংলাদেশের আর্থিক সহযোগিতায় এ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
কার্যক্রমের আওতায় গত ১৯ জুলাই মোট ৬৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে বিকাশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ৮ হাজার ৬৮ টাকা করে শর্তহীন বহুমুখী নগদ সহায়তা (Multipurpose Cash Assistance) প্রদান করা হয়। এর মধ্যে আদমপুর ইউনিয়নের ২৫০টি এবং ইসলামপুর ইউনিয়নের ৪০০টি পরিবার এ সহায়তা পায়। এই নগদ সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের জরুরি ও অগ্রাধিকারভিত্তিক প্রয়োজন নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী পূরণ করার সুযোগ পেয়েছে।
এছাড়া জরুরি সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতায় ২০ জুলাই একই ৬৫০টি পরিবারের মাঝে স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও সুরক্ষা নিশ্চিত করতে হাইজিন ও ডিগনিটি কিট বিতরণ করা হয়।
কমলগঞ্জ উপজেলার আদমপুর ও ইসলামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব কিট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।
এ সময় ইউএনও মো. আসাদুজ্জামান সিএনআরএস ও এর সহযোগী সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দুর্যোগকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে এ ধরনের সময়োপযোগী মানবিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

 

 


তিনি আরও বলেন, জরুরি সহায়তার পাশাপাশি ভবিষ্যতের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি, পূর্বপ্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগ সহনশীলতা (Resilience) জোরদার করা অত্যন্ত প্রয়োজন।
সিএনআরএস জানায়, নগদ সহায়তা ও হাইজিন-ডিগনিটি কিটের এই সমন্বিত কার্যক্রম তাদের সময়োপযোগী, মর্যাদাপূর্ণ ও প্রয়োজনভিত্তিক মানবিক সহায়তা প্রদানের অঙ্গীকারেরই প্রতিফলন। একই সঙ্গে এ উদ্যোগ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের স্বাস্থ্য সুরক্ষা, মানবিক মর্যাদা রক্ষা এবং দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার সক্ষমতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আরো সংবাদ পড়ুন...