• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রী ওঠানামার সুযোগ চান যাত্রীরা ভিউয়ের নেশায় জীবন ঝুঁকিতে: সাপ নিয়ে বিপজ্জনক কনটেন্ট বন্ধ হোক পরিবেশ রক্ষায় কমলগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ স্বামীর সম্পত্তি অধিকার চান শ্রীমঙ্গলের রহিমা শ্রীমঙ্গলের অভিজাত লন্ডন রেস্টুরেন্টে দক্ষ ম্যানেজার নিয়োগ সিলেটে বিআরটিসির নতুন টিকিট কাউন্টার উদ্বোধন, ১৮ রুটে বাস সার্ভিস কমলগঞ্জে বন্যাকবলিত ৬৫০ পরিবারের পাশে সিএনআরএস, নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ ৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস ৮ বছর ধরে চাঁদা দেওয়ার পর এক কিস্তি বন্ধ, ফল ধরার আগমুহূর্তে ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে শ্রীমঙ্গলে মাদকবিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রী ওঠানামার সুযোগ চান যাত্রীরা

রিপোটার : / ৩৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

  • শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রী ওঠানামার সুযোগ চান যাত্রীরা

শ্রীমঙ্গল প্রতিনিধি:হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিসে শ্রীমঙ্গল থেকে যাত্রী ওঠানামার সুযোগ পুনর্বহালের দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী ও সর্বস্তরের জনগণ। এ দাবিতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) শ্রীমঙ্গল শহরের গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগীতশিল্পী মো.তারেক ইকবাল চৌধুরী বলেন, হবিগঞ্জ-সিলেট সড়কপথে শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ জনপদ। প্রতিদিন শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ, সিলেটসহ বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক শিক্ষার্থী, রোগী, চাকরিজীবী, ব্যবসায়ী ও পর্যটক যাতায়াত করেন। কিন্তু বর্তমানে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিসে শ্রীমঙ্গল থেকে যাত্রী ওঠানামার সুযোগ না থাকায় সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন।লিখিত বক্তব্যে বলা হয়, পরিবহন ব্যবসায়িক বিরোধের কারণে শ্রীমঙ্গলসহ আশপাশের হাজারো মানুষ স্বাভাবিক যাতায়াতের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ যাত্রীদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে বাস পরিবর্তন করতে হচ্ছে। এতে পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত শ্রীমঙ্গলের যোগাযোগব্যবস্থায়ও নেতিবাচক প্রভাব পড়ছে।সংবাদ সম্মেলনে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিসে পূর্বের মতো শ্রীমঙ্গল থেকে যাত্রী ওঠানো ও নামানোর ব্যবস্থা অবিলম্বে পুনর্বহাল করা, কোনো পরিবহন ব্যবসায়িক বিরোধের কারণে সাধারণ যাত্রীদের পরিবহন সুবিধা বন্ধ না করা এবং শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী যাত্রীদের জন্য নিয়মিত, নিরাপদ ও যাত্রীবান্ধব বিরতিহীন বাস সার্ভিস নিশ্চিত করা।এ সময় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত এ সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়।সংবাদ সম্মেলনে বলেন, এ দাবি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়; এটি সাধারণ যাত্রীদের অধিকার ও জনস্বার্থের দাবি। পরিবহন মালিকদের বিরোধের সমাধান করে সাধারণ যাত্রীদের যাতে ভোগান্তির শিকার হতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।সংবাদ সম্মেলনে শ্রীমঙ্গলের ভুক্তভোগী যাত্রী ও সর্বস্তরের জনগণের পক্ষে লিখিত বক্তব্য দেন সংগীতশিল্পী মো. তারেক ইকবাল চৌধুরী।


আরো সংবাদ পড়ুন...