• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

শ্রীমঙ্গলে বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

রিপোটার : / ১৩৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

শ্রীমঙ্গলে বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজুকে পদ থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দলের একটি মহলের অন্যায্য ও কাউন্সিল ছাড়াই পকেট কমিটি গঠনের উদ্দেশ্যে এই অব্যাহতি দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশ থেকে দলের নেতাকর্মী ও সমর্থকরা পরবর্তী কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এর মধ্যে রয়েছে জেলা ও উপজেলা বিএনপি বরাবর স্মারকলিপি পেশ। জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন। রোডমার্চ করে রাজধানী ঢাকায় গিয়ে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি।
১৭ আগস্ট সোমবার বিকেলে শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আশিদ্রোন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহাব উদ্দিন,বিএনপি নেতা আজির উদ্দিন, যুবদল নেতা আব্দুল কাদির ,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জালাল আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন আহমদ, শ্রমিক দল নেতা সোহেল আহমদসহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দুঃসময়ে দলের পাশে থাকা ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে একটি কুচক্রী মহল পকেট কমিটি গঠনের অসৎ উদ্দেশ্যে একতরফা ও অগঠনতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে। অবিলম্বে এই অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার করে তাজ উদ্দিন তাজুকে স্বপদে বহাল করার জন্য তারা জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
প্রসঙ্গত: এর আগে গত ১৬ আগস্ট রোববার রাতে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক চিঠিতে তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির কথা জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা, ঐক্য ও সুস্থ পরিবেশ বজায় রাখার স্বার্থে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তবে দলের একটি বড় অংশের দাবি, কোনো ধরনের নিয়মনীতি বা কাউন্সিল ছাড়াই রাজপথের এই পরীক্ষিত নেতাকে সরিয়ে দেওয়া হয়েছে।


আরো সংবাদ পড়ুন...