• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার শ্রীমঙ্গলে গাড়ির ধাক্কায় বিপন্ন মুখপোড়া হনুমানের মৃত্যু শ্রীমঙ্গলে বিষধর পদ্ম গোখরো সাপের ছোবল থেকে রক্ষা পেল চা শ্রমিক

কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

রিপোটার : / ৩৪২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ২৫ ঘণ্টা পর প্রীতম এরিক পিতু (২৫) নামে এক টমটম চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জের নতুন ব্রিজ সংলগ্ন ধলাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় যাত্রী রেখে ফেরার সময় টমটমসহ ধলাই নদীতে পড়ে যান প্রীতম এরিক পিতু। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিসের সদস্য ও ডুবুরি দল দীর্ঘ সময় ধরে নদীতে উদ্ধার অভিযান চালালেও তার সন্ধান পাওয়া যায়নি।
প্রায় ২৫ ঘণ্টা পর সোমবার নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় নদীতে তার মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করা হয়।
নিহত প্রীতম এরিক পিতু কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও বটতলা গ্রামের প্রয়াত টমাস এরিকের সন্তান। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তিনি দুই সন্তানের জনক।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আরো সংবাদ পড়ুন...