• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

রিপোটার : / ২৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আহাদ মিয়া, বিশ্বের অন্যান্য দেশের মতো মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গলেও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে বিশ্ব পর্যটন দিবস। পর্যটনের সম্ভাবনা তুলে ধরতে স্থানীয় পর্যটন উদ্যোক্তা, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কমলগঞ্জে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে লাউয়াছড়া জাতীয় উদ্যানে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় পর্যটন উদ্যোক্তা, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।

মনিপুরী নৃত্য

র‍্যালি শেষে মনিপুরী সম্প্রদায়ের অংশগ্রহণে তাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও নৃত্য পরিবেশন করা হয়। এর মাধ্যমে পর্যটনের পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যকে দেশ-বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরার গুরুত্ব তুলে ধরা হয়।
অন্যদিকে, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার আয়োজনে শ্রীমঙ্গল শহরে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে পর্যটন উদ্যোক্তা, ব্যবসায়ী, পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সদস্য এবং স্থানীয়রা অংশ নেন।


আয়োজকরা বলেন, প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যকে কাজে লাগিয়ে কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। পর্যটন বিকাশে স্থানীয় জনগোষ্ঠী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তারা আরও বলেন, পরিকল্পিতভাবে পর্যটন শিল্পের উন্নয়ন করা গেলে এ অঞ্চলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতিও আরও শক্তিশালী হবে।
প্রকৃতি, সংস্কৃতি ও বৈচিত্র্যময় জাতিগোষ্ঠীর ঐতিহ্যকে ধারণ করে পর্যটনের সম্ভাবনাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে উদযাপিত হলো বিশ্ব পর্যটন দিবস।


আরো সংবাদ পড়ুন...