• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মুসলিম মনিপুরী শিক্ষার্থীদের কে বিএমইটি বৃত্তি ও নগদ অর্থ প্রদান ঈদুল ফিতরে লাউয়াছড়ায় পর্যটকের উপচে পড়া ভিড় শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিদেশ যাওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা, খোয়ালেন ৮ লাখ টাকা কমলগঞ্জে মণিপুরী নববর্ষ উৎসব ‘শজিবু চৈরাউবা’ উদ্বোধন সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেহেদী, গায়ে নতুন পোশাক, ঈদের আনন্দ ছড়ালেন এমপি মুজিব বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী আজ শহীদ সুদেষ্ণা সিংহ: মাতৃভাষার অধিকার রক্ষায় আত্মত্যাগের স্মরণ শ্রীমঙ্গলে মাসব্যাপী ক্বিরাত প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ভিপি মিজান

কমলগঞ্জে সরকারি সফরে আসছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

রিপোটার : / ৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

  1. ডেস্ক নিউজ : কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের উবাহাটা জমিদার বাড়ির কৃতি সন্তান এবং সাবেক সিলেট সিটি করপোরেশন-এর মেয়র আরিফুল হক চৌধুরী বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-এর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম সরকারি সফরে তিনি নিজ জন্মভূমি কমলগঞ্জ উপজেলা সফরে আসছেন।
    সরকারি সফরসূচি অনুযায়ী, শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মন্ত্রী সাবেক অর্থমন্ত্রী মরহুম এম. সাইফুর রহমান-এর কবর জিয়ারত করবেন। এরপর দুপুর ১২টায় তিনি বরুনা মাদরাসা পরিদর্শন করবেন এবং স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব পীর সাহেব মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
    দুপুর আড়াইটায় মন্ত্রী কমলগঞ্জ উপজেলায় তাঁর দাদা-দাদীর কবর জিয়ারত করবেন। জন্মভূমিতে এই সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতারা উপস্থিত থেকে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করবেন।
    সফর শেষে বিকেল সাড়ে ৩টায় মন্ত্রী সড়কপথে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন।
    উল্লেখ্য, দাদা-দাদীর কবর জিয়ারত এবং বরুনা মাদরাসা পরিদর্শনকে কেন্দ্র করে কমলগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় মহলে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, জন্মভূমির উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে মন্ত্রীর এই সফর ইতিবাচক ভূমিকা রাখবে।


আরো সংবাদ পড়ুন...